দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে মানসুরা বেগম ও বাবুল হোসেনের নাম জানা গেছে।
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাঁদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে নাজিম উদ্দিন, রাশেদ, বাসুদেব, সিদ্দিকুর রহমান, পলাশ উদ্দিন ও খোরশেদের নাম জানা গেছে।
আহত আব্দুর রহমান জানান, তিনি ও তার স্ত্রী সাজেদা বেগম বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর যাচ্ছিলেন। এ সময় চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। যাত্রীরা নিষেধ করলেও তিনি গতি কমাননি। একপর্যায়ে বাসটি উল্টে যায়।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল। চরচামিতা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অবস্থায় এসেছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আহত আব্দুর রহমান ও তার স্ত্রী সাজেদা বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যে আই